1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে শিক্ষার্থীর অনশন

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পঠিত

সাইফুল ইসলাম তরফদার (ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মোখলেছুর রহমান নামে এক পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে বৃহস্পতিবার ৬ মার্চ রাত থেকে চলছে ৩ দিন ধরে অনশন করছেন নার্সিং পড়ুয়া এক শিক্ষার্থী।

অভিযুক্ত ওই পুলিশ সদস্য টাঙ্গাইল জেলায় কর্মরত। তাঁর বাড়ি উপজেলার রাঙামাটিয়া গ্রামে। এ ঘটনায় এলাকা জুড়ে কৌতুহল ও বেশ আলোচনা সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ওই মেয়ে জানান, ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের আলতাফ উদ্দিনের ছেলে মোখলেছুর রহমানের সাথে ৪ বছর আগে ওই মেয়ের ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয়। সেই সুবাদে একটু একটু করে কথা বলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই পুলিশ সদস্য তাকে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করেন ।

বিয়ের নামে প্রতারণা করে ওই পুলিশ সদস্য গত ৩ বছর ধরে ওই মেয়ের সাথে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন হোটেলে শারীরিক সম্পর্ক জড়ালেও তাকে কোন স্ত্রীর অধিকার দেয়নি । তাই স্ত্রীর অধিকার পেতে তিনি অনশনে বসেছে মোখলেসের বাড়িতে। মেয়েটির অভিযোগ স্থানীয় ইউপি সদস্যসহ কতিপয় ব্যক্তি মেয়েটিকে কৌশলে প্রেমিকের দূর সম্পর্কিয় চাচার বাড়িতে নিয়ে থাকার ব্যবস্থা করেছেন।

অন্যথায় তিনি আত্মহত্যা করার ঘোষণা দেন। এর আগে ওই মেয়ে পুলিশ সদস্যের বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টারেও লিখিত অভিযোগ দেন বলেও জানা গেছে। এসময় ভুক্তভোগী মেয়েটি আরও জানান, প্রতারক প্রেমিকের পরিবারের লোকজন তার মোবাইল ছিনিয়ে নিয়ে বিভিন্ন সময়ে ধারণ করা তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ও ছবিগুলো ডিলিট করে দিছে।

এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রেমের সম্পর্ক অস্বীকার করে জানান, ওই মেয়ে পুলিশ সদস্যদের টার্গেট করে প্রথমে কথা বলে পরে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়ায় তার কাজ।

এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার(ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান রুকন বলেন, এ বিষয়ে একজন আমাকে ফোনে জানিয়েছে, এ ঘটনায় কোন অভিযোগ দেয়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!