1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার ইফতার ও নগদ অর্থ প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪৭ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নে পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ইফতার মাহফিল ও অস্বচ্ছলদের স্বচ্ছলতা ফেরাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকেলে ইউনিয়নের শিবগঞ্জ ফুলবাড়ীয়া সড়ক সংলগ্ন কদমতলা বাজারে পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে সংস্থাটির সকল সদস্যদের অর্থায়নে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে পুটিজানা ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের উপকারভোগীরা অংশ নেন।

এর আগে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার অভিভাবক সদস্য আবুল হোসেনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থাটির সাংগঠনিক সম্পাদক সাদরুল হাসান, স্বাস্থ্য সম্পাদক এনামুল হক, উপদেষ্টা হাবিবুর রহমান, সমাজসেবক আবুল কাশেম, অভিভাবক সদস্য আব্দুল লতিফ, সমাজসেবক আরফিন মিয়া, স্বেচ্ছাসেবক ইবনুল কায়সার রিয়াদ, ব্যবসায়ী আব্দুল মতিন, স্বেচ্ছাসেবক ইমন মিয়া, রাজু আহমেদ, আরিফ হাসান ও মোহাম্মদ তৌকির প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবক আল মামুন।

বক্তারা বলেন, পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই পুটিজানায় অসহায় মানুষদের বিভিন্ন ভাবে সহযোগিতা প্রদান করে আসছে। তারই অংশ হিসেবে আজকের এই কার্যক্রম। এসময় তারা পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে পুটিজানার সকল প্রবাসীদের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানের শেষে ইউনিয়নের ৩ জন অস্বচ্ছল পরিবারকে স্বচ্ছলতা ফেরাতে নগদ অর্থ প্রদান করা হয়। পরে উপস্থিতিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে পুটিজানা প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার সকল সদস্য ও অবিভাবকের জন্য মুনাজাত করা হয়। অনুষ্ঠানে হুসনুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় সামাজিক সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!