1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করে অধ্যক্ষ কামরুল হাসান মিলনের গণসংযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফুলবাড়ীয়া পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩নং ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে আমতলা মোড় হতে, মুক্তাগাছা সিএনজি স্টেশন মোড়, পাইলট স্কুল রোড ও ফুলবাড়ীয়া চত্বর সহ আশেপাশের অঞ্চলের দোকান ব্যবসায়ী ও পথচারীদের সাথে গণসংযোগ করেন তিনি। এসময় কামরুল হাসান মিলন বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে সালাম ও কুশল বিনিময় করেন।

পরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এখন মানুষ পরিবর্তন প্রত্যাশা করছে। যার মাধ্যমে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে। মানুষ চায় দুর্নীতি মুক্ত একটি দেশ। তিনি বলেন, দায়িত্ব পেলে শাসক না হয়ে সেবক হয়ে ভূমিকা রাখা হবে। এসময় তিনি প্রত্যাশা করেন আগামীতে বিপুল ভোটে ফুলবাড়ীয়ার জনগণ দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ খান সহ ফুলবাড়ীয়া পৌর জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!