1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন – মাঠে আন্দোলন করে প্রার্থী পরিবর্তনের কোন সুযোগ জামায়াতে নেই

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে সম্মেলনে বক্তব্য রাখেন দলটির জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এতে উঠে আসে ফুলবাড়ীয়া আসনে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক জসিম উদ্দিনের সমর্থনে সমর্থকদের একটি মহলের বিভিন্ন স্থানে তাদের প্রচারণা কর্মকান্ড সম্পর্কে।

সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি ও আসন পরিচালক মাহবুবুর রশীদ ফরাজী স্পষ্ট করে বলেন, আগামী নির্বাচনের জন্য ময়মনসিংহ ৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে দলটির জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলনকে এবং এটাই দলের সিদ্ধান্ত।

তারা বলেন, মাঠে আন্দোলন করে প্রার্থী পরিবর্তনের কোন নজির জামায়াতে নেই এবং যদি কেউ কারো নামে স্লোগান দিয়ে দলের নামে প্রচারণা করে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি ও সমর্থকদের নিতে হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক জসিম উদ্দিন। তার বক্তব্যে তিনি বলেন, ফুলবাড়ীয়া আসনে অধ্যক্ষ কামরুল হাসান মিলনকে প্রার্থী ঘোষণা করার পর থেকেই সাংগঠনিক নির্দেশনায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে কিছু মতপার্থক্যের সৃষ্টি হয়েছে। তবে এ মতপার্থক্য প্রত্যাশা করেন না বলেও জানান তিনি।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীমের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর গোলাম মোস্তফা, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন, কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ, মাওলানা আব্দুর রউফ রাব্বানী, জামায়াত নেতা আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মীর জাহিদুর রহমান ও ছাত্রশিবিরের সভাপতি মানিক হাসান প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!