1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় অক্সফোর্ড কোচিং সেন্টারে বিদায় অনুষ্ঠান ও সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৫৪ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার অক্সফোর্ড কোচিং সেন্টারের এসএসসি ২০২৫ ব্যাচের বিদায় এবং কোচিং সেন্টারটি থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে শহরের ফুট প্লেজার পার্টি সেন্টারে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের এডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান মিলন। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কামরুল হাসান মিলন বলেন, অতীতকে ভূলে বর্তমানকে ধারণ করে এগিয়ে যেতে হবে। জীবন গঠনে একাধিক অপশন রেখে চলতে হবে। একজনের পারিপার্শ্বিক অবস্থাই তার উপযুক্ত স্থান নিশ্চিত করবে। এসময় তিনি অক্সফোর্ড কোচিং সেন্টারের শিক্ষার্থীদের সংখ্যা ও এখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় কোচিং কর্তৃপক্ষকে স্বাগত জানান।

অক্সফোর্ড কোচিং সেন্টারের পরিচালক ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হেড অব মেডিকেল সেন্টার ডাঃ আবুল খায়ের মোহাম্মদ হেলাল উদ্দিন, খাদেমুল ইসলাম ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা শামছউদ্দিন, কালাদহ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, অক্সফোর্ড কোচিং সেন্টারের সাবেক শিক্ষার্থী ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ হাসান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ হাসান লিকসন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অক্সফোর্ড কোচিং সেন্টারের সহকারী পরিচালক এহসানুল হক জিহাদ ও সাবেক শিক্ষার্থী নাঈমা জান্নাত মুন।

পরে কোচিং সেন্টারটি থেকে বিভিন্ন শিক্ষাবর্ষে দেশের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গুলোতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা স্বরূপ বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দরা। এছাড়াও এসএসসি বিদায়ী পরীক্ষার্থীদের ফাইল ও পরীক্ষা সামগ্রী প্রদান করে অক্সফোর্ড কোচিং সেন্টার।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!