1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়া হাতপাখায় ভোট চেয়ে গণসংযোগ করেন-নূরে আলম সিদ্দিকী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক (ফুলবাড়িয়া): ইসলাম, দেশ ও মানবতার আদর্শে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মুফতি নূরে আলম সিদ্দিকী হাতপাখায় ভোট চেয়ে ফুলবাড়িয়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল হইতে রাত পর্যন্ত ফুলবাড়িয়া পৌর শহরের দোকান-পাট ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন,ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী,ময়মনসিংহ জেলা দক্ষিণ মহিলা বিষয়ক সম্পাদক মাতুব্বর রহমান তারা, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম খান,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফুলবাড়িয়া শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন, নাওগাঁও ইউনিয়ন সভাপতি মুফতি আব্দুল হাকিম, উপজেলা মুজাহিদ কমিটির সদর হাফেজ মাওলানা বোরহান উদ্দিন, যুব আন্দোলনের সহ সভাপতি মাওলানা আইয়ুব আলী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নূরে আলম সিদ্দিকী বলেন, আমি যেন আপনাদের সেবায় সবসময় থাকতে পারি। মানুষের সেবার উদ্দেশ্যে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি। মানুষের পাশে দাঁড়াতে চাই। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। সবার দোয়া ও ভালোবাসা চাই। আমি ফুলবাড়িয়া বাসীর পাশে থাকতে চাই।

তিনি আরো বলেন, দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। একটি সুন্দর ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে আমরা অঙ্গিকারাবদ্ধ। ইসলাম, দেশ ও মানবতার পক্ষে যারাই কাজ করবে, তাদের নিয়েই আমরা রাষ্ট্রকে গড়বো। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক হাত পাখা মার্কার ভোট প্রার্থনা করে দোয়া ও সমর্থন কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!