1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়া বড়বিলা পর্যটন কেন্দ্রের অতিথি ও জেলেদের সাথে মতবিনিময় করেন – ইউএনও আরিফুল ইসলাম

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক,(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দেশের বৃহৎ বদ্ধ জলাশয় রাঙামাটিয়া ইউনিয়নের বড়বিলা বিলে আগামী ৯০ দিন মাছ আহরণ বন্ধের বিষয়ে বড়বিলা পর্যটন কেন্দ্রে আসা অতিথি ও জেলেদের নিয়ে সচেতন পূর্বক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৭ সেপ্টেম্বর) বিকেলে বিলের হাতিলেইট পাড়ে রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম।

তিনি বলেন, মাছের প্রজনন মৌসুমে ৯০ দিন আহরণ বন্ধ রাখা হলে বিলে মাছের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে এবং আগামী দিনে জেলেরা এর সুফল ভোগ করবেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এই সময়ের জন্য জেলেদের প্রণোদনা বা বিকল্প কর্মসংস্থানের বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলার আশ্বাস প্রদান করেন।

রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি নেতা খোরশেদ আলমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, তারুণ্যের ফুলবাড়ীয়ার সদস্য সচিব এসএম আবু সাইদ, লক্ষিণধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, রাঙামাটিয়া ইউনিয়ন বিএনপি নেতা উজ্জ্বল আকন্দ, আদিবাসী প্রতিনিধি প্রত্যুষ মারাক ও রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং সংরক্ষিত মহিলা সদস্যরা। অনুষ্ঠানে বড়বিলা বিল নির্ভর জেলে এবং এলাকার সচেতন মহল উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!