1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় সাংবাদিক ব্যবসায়ী ও পেশাজীবিদের সম্মানে জামায়াতের ইফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৪৮ বার পঠিত

ময়মনসিংহ ব্যুরো: গতকাল সোমবার সাংবাদিক ব্যবসায়ী ও পেশাজীবিদের সম্মানে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের পালকি কমিউনিটি সেন্টারে আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ীয়া উপজেলা শাখা।

এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মো: আব্দুল করিম।

বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, সহকারি সেক্রেটারী মাহবুবুর রশিদ ফরাজী প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম। সঞ্চালনায় উপজেলা জামায়াতের সেক্রেটারী ডা: আব্দুর রাজ্জাক।

এ সময় জেলা জামায়তের সাবেক আমীর অধ্যাপক মো জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক আশিকুল হক আশিক, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, জামায়াত নেতা প্রধান শিক্ষক মো আব্দুল মজিদ, সাংবাদিকদের পক্ষে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল হালিম।  ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!