1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মঞ্জুরুল হক খানের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক (ফুলবাড়িয়া): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সমর্থকদের নিয়ে শহরের ভালুকজান থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়।

উপজেলা যুবদল নেতা মঞ্জুরুল হক খানের নেতৃত্বে মিছিলের সহযোগিতা করেন উপজেলা যুবদল নেতা নাজিরুল হক লিমন, আব্দুর রউফ মন্ডল, আজিজুল হক, হারুন অর রশীদ হারুন, রফিকুল ইসলাম, আরিফুর রহমান ও মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ অন্যান্যরা।

এতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক।

মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং বিএনপি ও ধানের শীষের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে আখতারুল আলম ফারুক সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

এতে দক্ষিণ ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সহ সভাপতি ফাহসিনা হক লিরা সহ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনূর মল্লিক জীবন, জাকির হোসেন খান বাপ্পি,পৌর যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিকদার, মাহবুবুল আলম সেলিম, মাসুদ আলম খান সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!