
মির্জা মোঃ মনজুরুল হক (ফুলবাড়িয়া): ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ মামুনকে মনোনয়নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর ফুলবাড়িয়া উপজেলার অন্তর্গত ইউনিয়ন এবং ফুলবাড়িয়া পৌর ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের সাথে আছিম বাঁশদি চৌরাস্তা বাগান বাড়ি এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ মামুন।
খোলামেলা মতবিনিময় ও আলোচনা সভায় বক্তারা বলেন,মামুনুর রশিদ মামুন রাজনৈতিক ভাবে অনেক বড় মাপের মানুষ। ফুলবাড়িয়া আসনে একমাত্র ক্লিন ইমেজের ব্যক্তি, অত্যন্ত নম্র ভদ্র শান্ত প্রকৃতির মানুষ। আপাদমস্তক একজন সাংগঠনিক ব্যক্তি। আমাদের বিশ্বাস ছিল ফুলবাড়িয়ায় একমাত্র যোগ্য ব্যক্তি মামুন রশিদ মামুনের নাম ঘোষণা করবে। আমরা স্তম্ভিত, আমাদের হৃদয় আজ ভারাক্রান্ত। একজন জনসমর্থনহীন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় ফুলবাড়িয়ায় আজ কান্নার হাহাকার।জনগণ বিক্ষোভে ফেটে পরছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমরা চাই মনোনয়ন পরিবর্তন করে চুড়ান্ত মনোনয়নে ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশীদ মামুনের নাম।
মামুনুর রশীদ মামুন বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তথা বেগম খালেদা জিয়া -তারেক রহমানের হাতকে শক্তিশালী করে, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে তৃনমুল পর্যায়ের নেতৃবৃন্দকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আপনারা জানেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রেস ব্রিফিং এর মাধ্যমে অধিকাংশ আসনে সম্ভাব্য মনোনয়ন প্রার্থী ঘোষণা করেছেন। সংগঠনকে আমরা ভালোবাসি, দল চুড়ান্ত মনোনয়ন এতজনকেই দিবে। দল যাকে সিদ্ধান্ত দিবে আমরা তা মেনে নিব।তিনি মনোনয়ন না পাওয়ায় নেতৃবৃন্দকে ধৈর্য ধরতে বললেন মামুনুর রশিদ মামুন ।
আমি জেলা বিভাগ ও কেন্দ্রের নেতৃবৃন্দের সাথে আপনাদের মতামত তুলে ধরব। আমি আশাবাদী চুড়ান্ত মনোনয়ন আমার পক্ষেই আসবে।
উপজেলা বিএনপি নেতা মোঃ গোলাম মোস্তফা সুরুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ফরাজী, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ চৌধুরী,উপজেলা বিএনপি সদস্য ও কুশমাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মেম্বার, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলিম মাষ্টার,এনায়েতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ মাষ্টার,কালাদহ ইউনিয়ন বিএনপি সাবেক দপ্তর সম্পাদক মোঃ মইনুল হোসেন সাজু, সাবেক উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম খান খসরু, বিএনপি নেতা আব্দুল মোমেন মাষ্টার, এনায়েতপুর ইউনিয়ন বিএনপি নেতা ইনছান আলী মাষ্টার,কালাদহ ইউনিয়ন বিএনপি নেতা ইউপি সদস্য খোরশেদ আলম,বালিয়ান ইউনিয়ন বিএনপি নেতা ফারুক খান,শ্রমিক দল নেতা খাইরুল ইসলাম, কৃষক দল নেতা খাইরুল ইসলাম,কালাদহ ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আসাদুজ্জামান ফকির প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোর্শেদ জাহাঙ্গীর খোকন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য মোঃ হুমায়ুন কবীর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, উপজেলা জিসাসের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ,যুবদল নেতা জসিম উদ্দিন,কৃষক দলের সদস্য শুভ সহ উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।