1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় বিএনপি নেতা ফারুকের কর্মী সম্মেলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার: ফুলবাড়িয়ায় কর্মী সম্মেলনে করেছেন ময়মনসিহ-৬ (ফুলবাড়িয়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপি আহবায়ক আখতারুল আলম ফারুক।

গতকাল আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা দলের উপজেলার ১২নং আছিম পাটুলী ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখতারুল আলম ফারুক।

এসময় তিনি বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার জোর করে জনগণকে ‘আওয়ামীকরণ’-এর পথে ঠেলে দিয়েছে। কিন্তু আমরা সেটা করব না।

আমরা জনগণের স্বাধীন মতামত ও ভোটাধিকারে বিশ্বাস করি। আপনারা যদি মনে করেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন, বিএনপিকে, জিয়া পরিবারকে বিজয়ী করবেন- তাহলে তা আপনাদের অধিকার, আপনাদের সিদ্ধান্ত। মহিলা দল ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি ফাহসিনা হক লীরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।

এর আগে বুধবার উপজেলার ১নং নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর, হানিরমোর, কান্দুর বাজার, বালুরঘাট, টেঁকির বাজার, বগাতল পুরান বাজার এলাকায় গণসংযোগ করেন আখতারুল আলম ফারুক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!