
মোঃ মনজুরুল হক(ফুলবাড়িয়া): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে ফুলবাড়িয়া উপজেলার ১নং নাওগাও ইউনিয়নে বিএনপি ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নাওগাও তালতলা বাজার থেকে শুরু হয়ে বালুঘাট বাজার, কান্দুর বাজার,লেদুর বাজার ও টেকির বাজার পর্যন্ত এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন আসন্ন জাতীয় সংসদে ফুলবাড়িয়া আসনে মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ মামুন।
মামুনুর রশীদ মামুন এসময় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব তুলে ধরে বলেন,”বাংলাদেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা হিসেবে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই সময়ের দাবি। দেশের উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি এলাকার সর্বসাধারণের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সালাম পৌঁছে দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফরাজী,উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ, উপজেলা বিএনপি সদস্য ও কুশমাইল ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার,বিএনপি নেতা ওয়াদুদ মাস্টার,কালাদহ ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মঈনুল হোসেন সাজু,উপজেলা বিএনপি নেতা প্রভাষক গোলাম মোস্তাফা সুরুজ,ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য হুমায়ুন কবীর,যুবদল নেতা মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম,হাবিবুর রহমান হাবিব,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন,সাবেক ছাত্র নেতা আক্রাম হোসেন, জসিম উদ্দিন, নজরুল ইসলাম ছাত্রদল নেতা আব্দুল হাকিম মাষ্টার,উপজেলা,বিএনপি নেতা আব্দুল হালিম, ইউনিয়ন বিএনপির নেতা আজিজুল ইসলাম সোহেল সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট প্রর্থনা করেন।