1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ও পৌর বি এন পির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার হেলাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শাহাদাৎ বার্ষিকীতে সভাপতিত্ব করেন উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক এবি সিদ্দিক।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য জননেতা আব্দুল করিম সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক আশিকুল হক আশিক।

এসময় উপস্থিত ছিলেন মমেক হাসপাতাল শাখা ড্যাব এর দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডাঃ মুনছুর হেল্লাস,সাংগঠনিক সম্পাদক ড্যাব সিবিএমসিবি শাখার ডাঃ মাহফুজুর রহমান লিটন,বি এনপি নেতা এডঃ হুমায়ুন কবির, সাইদুর রহমান মাষ্টার, এডঃ পারোয়ার হোসেন পিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাহাদাত আনার, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুল কবির সালেক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জ্বল, মহিলা দলের নেত্রী শিরিনা আক্তার, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক প্রভাষক রেজাউল করিম রাসেল, নুরুল ইসলাম মেম্বার, পৌর কৃষক দলের আহবায়ক আঃ খালেক, সদস্য সচিব ফখর উদ্দিন মাসুম ছাত্রদলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন, যুগ্ন আহবায়ক এজিএম ফাহাদ, পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল, কলেজ ছাত্রদলের আহবায়ক রোমান মিয়া, যুবদলের আঃ লতিফ মন্ডল, কুশমাইল ইউপি যুবদলের ছাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা ও দোয়া শেষে খাবার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!