1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় আলফা কোচিং সেন্টারের এসএসসি শিক্ষার্থীদের বিদায়

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪৫ বার পঠিত

ময়মনসিংহ ব্যুরো: বিদায় কেবল একটি অনুষ্ঠান নয়, এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি এবং নতুন এক অধ্যায়ের সূচনা। এ যেন এক মধুর সুরের বিদায়, যেখানে মিশে আছে শৈশব ও কৈশোরের স্মৃতির মিষ্টি সুর। এই বিশেষ দিনে শিক্ষার্থীরা তাদের অতীতের দিকে তাকায়, যেখানে রয়েছে বন্ধুদের সাথে হাসি-খুশির মুহূর্ত, শিক্ষকদের পথনির্দেশনা, জ্ঞান অর্জনের আনন্দ, পরীক্ষার ভয় এবং সাফল্যের উল্লাস –যেন এক অমূল্য সম্পদের ভাণ্ডার।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলফা কোচিং সেন্টারের এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও মডেল টেস্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।সোমবার(২৪ মার্চ)দুপুরে উপজেলার পালকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলফা কোচিং সেন্টারের পরিচালক মোঃ আব্দুল হামিদ,সঞ্চালনায় শিক্ষক রাকিব হাসান।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাসুদ পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিটি কনসালটেন্ট তৌহিদুল ইসলাম,শিক্ষক ডাঃ মোঃ শামীম রেজা, আবুবকর সিদ্দিক,প্রধান শিক্ষক নুরুল ইসলাম,হাবিবুর রহমান,মেডিকেল চান্স পাওয়া শিক্ষার্থী শাহরিয়ার হাসান শিহাব,ইমা আক্তার,শিক্ষার্থী শোয়াইফ হোসেন,আফরোজা, জান্নাতুল ফেরদৌস,কামিনী আক্তার জান্নাত,খাদিজাতুল কোবরা প্রমুখ।মেডিকেল চান্স পাওয়ার শিক্ষার্থীদের ও পৃথক পৃথক ভাবে সকল মেধাবী শিক্ষার্থীদের বরণ করেন।

প্রধান অতিথি ডাঃ মাসুদ পারভেজ বলেন, আলফা কোচিং সেন্টার আগামীতে দেশ সেরা হবে।আমি চাই আলফা কোচিংএর শতভাগ সফলতার সাথে পরীক্ষায় পাশ করুক এবং সেই ভাগ সবাই গ্রহন করুক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!