1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

পুলিশবিহীন থানায় পতাকা উত্তোলন করলেন ইউএনও

  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১১৫ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন(ফুলবাড়িয়া):ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় দুইদিন ধরে কোনো পুলিশ সদস্যের দেখা মেলেনি। এমন অবস্থায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসে জাতীয় পতাকা উত্তোলন করেন।

মঙ্গলবার (আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার কাফেরী জালাল থানায় এসে পতাকা উত্তোলন করেন। এ সময় সহকারী কমিশনার ভূমি সেলিনা আকতার ও বিএনপি জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দুপুর ১২ টার দিকে সেনাবাহিনী এসে থানা থেকে বহিরাগতদের বের করে দেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আতঙ্কে ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন পুলিশ সদস্যরা। গত কয়েকদিন সরকারের পতনের দাবিতে ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের পাশাপাশি অনেক পুলিশ সদস্যও নিহত হয়েছেন।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কয়েক’শ থানা ও পুলিশ স্থাপনা অগ্নিসংযোগ-ভাঙচুর করা হয়েছে। এমন অবস্থায় জীবনের শঙ্কা, থানায় হামলা ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!