1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে ফুলবাড়ীয়ায় জামায়াতের বিক্ষোভ জনসমুদ্রে পরিনত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

মুরাদ হাসান : জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মিছিলে ১৩টি ইউনিয়ন ও পৌরসভা থেকে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীদের আগমনে জনসমুদ্রে পরিনত হয় ফুলবাড়ীয়ার রাজপথ। মিছিলটি শহরের চত্বর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান এসে শেষ হয়। এসময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত গোটা ফুলবাড়ীয়া।

এর আগে চত্বর প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম, নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন, মহানগরের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, জেলা সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম, নায়েবে আমীর গোলাম মোস্তফা, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক ও সহকারী সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন সহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, জনগণের প্রকৃত ভোটাধিকার নিশ্চিত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই। এই পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্য থাকে, এবং ছোট বড় সকল রাজনৈতিক দলের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।
তারা আরো বলেন, বর্তমান সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একতরফা নির্বাচন পদ্ধতি দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। জনগণের মতামত প্রতিফলিত করার জন্য অনুপাতভিত্তিক নির্বাচনী ব্যবস্থা চালু করতে হবে।

বক্তারা অভিযোগ করেন, বিদ্যমান একক ভোট পদ্ধতিতে অনেক ভোটের কোনো প্রতিফলন থাকে না। তারা দাবি জানান, দ্রুত সংবিধান সংশোধন করে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালুর জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। এসময় তারা জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুশিয়ারী প্রদান করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!