1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইদুল ইসলাম

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৪৫২ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত ভাই-বোন আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সহ সকল জাতি ধর্মের সকল শ্রেণি পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,

ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইদুল ইসলাম।

তিনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মোঃ সাইদুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম জাহানের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি।

তিনি আরো বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহর পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো আনন্দময় পুরস্কার। ঈদ ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।

ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। সবাইকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।

সেই সাথে সমাজের বৃত্তবানসহ আমাদের সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো। তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে খুশীর এই ঈদ উদযাপন করতে পারে।

ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। দেশ প্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়।

আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ- গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নেই এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা, সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক-ঈদ মোবারক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!