
নির্বাচনী জনসভায় অংশ নিতে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আসছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
আগামীকাল রবিবার (২৫ জানুয়ারী) উপজেলা শহরের পশু হাসপাতাল সংলগ্ন মোড়ে ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী মুফতি নূরে আলম সিদ্দিকীর হাতপাখার সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।