1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

নিউইয়র্কে আখতার হোসেনের উপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় এনসিপির বিক্ষোভ

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

মোবারক হোসাইন : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগ কর্তৃক এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সহ রাজনৈতিক নেতাদের উপর হামলার প্রতিবাদ ও অন্তর্বর্তী সরকারের নিকট আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের চত্বর প্রাঙ্গনে বিক্ষোভে উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মন্জুরুল হক মামুন, যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সানাউল্লাহ এবং ইঞ্জিনিয়ার ওমর শরীফ নিউইয়র্কে আখতার হোসেনের উপর হামলার নিন্দা জানিয়ে বলেন, জুলাই যুদ্ধাদের উপর হামলা কখনো মানা হবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তাদের সহযোগী ১৪ দলের রাজনীতি বন্ধ করতে হবে। তারা বলেন, আমেরিকার দূতাবাসের কর্মকর্তাদের শাস্তি দাবি আওতায় আনতে হবে এবং পররাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আনোয়ার হোসেন, সদস্য তাহমিদ তালুকদার, আবু রাসেল শেখ ও ছাত্রনেতা শাহরিয়াল নাফিজ প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!