1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

দলমত নির্বিশেষে সবাই আসুন একসাথে কাজ করি-বিএনপি নেতা তানভীর আহমেদ রানা

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার (ফুলবাড়িয়া): ফুলবাড়িয়াকে দুর্নীতি ও শোষণমুক্ত শোষণমুক্ত উপজেলা আধুনিক ফুলবাড়িয়া গড়তে দলমত নির্বিশেষে সবাই আসুন একসাথে কাজ করি। কারণ গত প্রায় একদশক ধরে উন্নয়ন থেকে বঞ্চিত এবং অবহেলিত।

জনগণ এখন পরিবর্তন চায়, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য মানুষ বিএনপির পতাকার নিচে ঐক্যবদ্ধ হচ্ছে। বিশেষ করে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে সাংবাদিক ভাইদের পাশে চাই, কারণ সাংবাদিকরাই জনগণের কণ্ঠস্বর।

তিনি আরও বলেন, ধানের শীষ শুধু একটি প্রতিক নয়, এটি স্বাধীনতা, অধিকার ও জনগণের বিশ্বাসের প্রতিক।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৭ নং বাক্তা ইউনিয়নে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির নেতা তানভীর আহমেদ রানা গণসংযোগ ও পথসভা করেছেন।

ইউনিয়নের বিভিন্ন বাজার ও মোড়ে মোড়ে গণসংযোগ ও পথসভায় এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মুফিজ উদ্দিন আকন্দ, বিএনপি নেতা আব্দুস সাত্তার মাস্টার, মোর্শেদ মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছাইফুল ইসলাম, বাক্তা ইউনিয়ন যুবদলের সভাপতি মোনায়েম খান, আছিম ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন সোহাগ, তাঁতি দলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, বাক্তা ইউনিয়ন বিএনপির নেতা রুহুল আমিন, ভবানীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবদল নেতা রাশেদুল ইসলাম, ইউপি সদস্য মিন্টু প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!