
স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মালেক সরকার এমপি বলেন, ফুলবাড়িয়ায় প্রায় ৬ লক্ষ মানুষ রয়েছে, এ সব মানুষের ভাগ্য পরিবর্তনের মেকার নির্বাচিত জন প্রতিনিধিরা। সকল নির্বাচিত প্রতিনিধিরাই আজ উপস্থিত।
তিনটি অক্ষরের সমন্বয়ে বিদায় ও বরণ। যারা উপজেলা পরিষদে ছিলেন তারা চলে যাচ্ছেন আর যারা নতুন নির্বাচিত হয়েছেন তারা আজ থেকে দায়িত্ব পালন করবেন।
তবে সবাই একত্রে ফুলবাড়িয়ার উন্নয়নে কাজ করতে হবে। যারা দায়িত্ব পালন করবেন তাদের মনে রাখতে হবে, আজ থেকে আপনারা জনগণের চাকর। যদি এটি মনে প্রাণে বিশ্বাস করেন তাহলে আপনারা আরও উপরে সিঁড়িতে উঠতে পারবেন।
গতকাল রবিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মালেক সরকার এমপি এ সব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল এর সভাপতিত্বে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ, বিদায়ী চেয়ারম্যান শরাফ উদ্দিন, পৌর মেয়র গোলাম কিবরিয়া, নবাগত ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব, সংগিতা রাণী সাহা, সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ রাশেদুজ্জামানসহ ইউপি চেয়ারম্যান প্রমুখ।