1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

তারেক রহমানের ৩১ দফা প্রচারে ফুলবাড়ীয়ার পুটিজানায় বিএনপির মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মুরাদ হাসান : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচার করে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নে আলোচনা সভা করেছে বিএনপি ও সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে পাটুলি পাঞ্জুর বাজারে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুটিজানা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। বক্তব্যে তিনি বলেন, ইউনিয়নের সকল নেতৃবৃন্দদের একতাবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে যেতে হবে। ধানের শীষের প্রার্থী হিসেবে যাকে মনোনয়ন দেওয়া হবে সকলে মিলে তাকে বিজয়ী করতে কাজ করতে হবে। এসময় তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে ধানের শীষে ভোট প্রার্থনার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য শামসুর রহমান সুমন, বিএনপি নেতা খন্দকার ডাঃ আনিসুর রহমান, শামসুর রহমান শামীম, ডাঃ জাকির হোসেন, খলিল তরফদার, কামরুল ইসলাম তরফদার,আব্দুল খালেক বসু, নজরুল ইসলাম, আবুল কালাম,বাবুল হোসেন, সুলতান মিয়া ও কৃষক দল নেতা মোহাম্মদ আরিফ রাব্বানী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা মনিরুজ্জামান মনির।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!