1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ড. জাহাঙ্গীর আলমকে ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৪৭ বার পঠিত

ময়মনসিংহ ব্যুরো: ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে ড. জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৫টায় ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম তাঁর হাতে সংবর্ধনা স্মারক ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।

ফুলবাড়ীয়া উপজেলার বরুকা গ্রামের কৃতি সন্তান ড. জাহাঙ্গীর আলম তাঁর কঠোর অধ্যবসায়, সামাজিক দায়িত্ববোধ ও শিক্ষাগত প্রতিভার মাধ্যমে নিজেকে আন্তর্জাতিক মানের একজন গবেষক ও সাংস্কৃতিক নেতৃত্বদায়ী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার শিরোনাম ছিল “ভারত ও বাংলাদেশের সুন্দরবনের নির্বাচিত মাছ বাজারের মৎস্য পণ্যের বিপণন দিকগুলির উপর একটি গবেষণা”।

২০২৫ সালের ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাঁর গবেষণা গৃহীত হয়। গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন বিশিষ্ট অধ্যাপক ড. অভিজিৎ পাকিরা।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সাংবাদিক রফিক আহমেদ মিঠু, দৈনিক যায়যায়দিনের নুরুল ইসলাম খান, দৈনিক ইত্তেফাকের মোঃ আবুল কালাম,দৈনিক সমকালের কবীর উদ্দিন সরকার হারুন, দৈনিক জনবাণী’র সাইফুল ইসলাম তরফদার,দৈনিক কালের কণ্ঠের আব্দুল হালিম,দৈনিক আজকের ময়মনসিংহ নজরুল ইসলাম খান, দৈনিক আমাদের সময়ের আঃ সাত্তার, দৈনিক রূপান্তরের আশরাফুল ইসলাম আসাদ,দৈনিক বাংলার আল আমিন,দৈনিক জবাব দিহির রফিকুল ইসলাম মানিক,দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস আঃ কাদের আকন্দ, দৈনিক সংগ্রামের শফিকুল ইসলাম, দৈনিক আলোকিত প্রতিদিনের ফখরুল হাসান প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!