1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

জাগ্রত আছিম গ্রন্থাগার এর ২০২৪-২৫ সেশনের জন্য ৪২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৫০৯ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন: জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবিএম জাকির হাসান কাউসার’কে সভাপতি এবং গ্রন্থাগার পরিচালনা কমিটির সাবেক প্রচার সম্পাদক ইমাম মেহেদী হাসান’কে সাধারণ সম্পাদক করে গ্রন্থাগারের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

গতকাল জাগ্রত আছিম গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ, প্রতিষ্ঠাতা সদস্য জি.এম. মারুফ আল সোয়াদ এবং পরিচালনা কমিটির সভাপতি তৌকির আহমেদ তুষার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৪-২৫ সেশনের জন্য ৪২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।

নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি এবিএম জাকির হাসান কাউসার বলেন, “জাগ্রত আছিম গ্রন্থাগার কেবল একটি প্রতিষ্ঠান নয়- এটি আমাদের আবেগ, অনুভূতি এবং জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র। গ্রন্থাগারের সভাপতি হিসেবে বই পাঠ আন্দোলনকে আরও বেগবান করার মাধ্যমে মানুষের জ্ঞান ও বুদ্ধিকে শানিত করে জাগ্রত আছিম গ্রন্থাগারকে পাঠকবান্ধব এবং অধিকতর উন্নত ও সক্ষম একটি গ্রন্থাগারে রূপান্তর করব, ইনশাআল্লাহ্।”

সাধারণ সম্পাদক ইমাম মেহেদী হাসান নতুন দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেছেন, “গ্রন্থাগারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি আমার কাছে অনেক বড় একটা দায়িত্ব। আমি এবং সভাপতি সাহেব সকল দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদের সাথে নিয়ে জাগ্রত আছিম গ্রন্থাগারকে সামনে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।”

জাগ্রত আছিম গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ বলেন, “নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে আমরা প্রতিবছরই গ্রন্থাগারের নতুন পরিচালনা কমিটি গঠন করে থাকি। এরই ধারাবাহিকতায় এবছর এবিএম জাকির হাসান কাউসার ও ইমাম মেহেদী হাসানের নেতৃত্বে ৪২ সদস্যের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত সকলের জন্য নিরন্তর শুভকামনা জানাচ্ছি।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!