1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ছনকান্দার পীর শাহ মমতাজ উদ্দীনের কবর জিয়ারত করলেন জননেতা তানভীর আহমেদ রানা

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া) : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছনকান্দা পীর শাহ মমতাজ উদ্দীন (দাঃবাঃ) এর কবর জিয়ারত করেছেন বিএনপির নেতা তানভীর আহমেদ রানা।

জানা যায়, শনিবার (১১ অক্টোবর) দুপুরে ছনকান্দা পীর সাহেবের মাজার জিয়ারত করেন সাবেক সংসদ সদস্য মরহুম প্রকৌশলী শামছ উদ্দিন আহমদের সুযোগ্য পুত্র ও বিএনপির তরুণ নেতা তানভীর আহমেদ রানা।

বিএনপির নেতা তানভীর আহমেদ রানা বলেন, ছনকান্দার পীর শাহ মমতাজ উদ্দীন (দাঃবাঃ) ছিলেন একজন আল্লাহভীরু, প্রজ্ঞাবান ও সমাজহিতৈষী মানুষ। তার দোয়া ও ত্যাগে এই অঞ্চলের মানুষ আজও উপকৃত। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার দেখানো আদর্শে সমাজ গঠনের প্রত্যয়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, আমরা যদি ধর্ম, ন্যায় ও মানবতার পথে ঐক্যবদ্ধভাবে চলি, তবে ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ ফুলবাড়ীয়া গড়ে তুলতে পারবো।

কবর জিয়ারত শেষে তানভীর আহমেদ রানা স্থানীয় মুসল্লিদের সঙ্গে নিয়ে দোয়ায় অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা মনিরুজ্জামান মনির, অধ্যাপক আবু আইয়ুব আনসারী, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছাইফুল ইসলামসহবি এন পির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!