1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

গ্রামভিত্তিক রূপরেখা প্রণয়ন করবে ফুলবাড়ীয়া উন্নয়ন ফোরাম

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): টেকসই উন্নয়নের লক্ষ্যে গ্রামভিত্তিক উন্নয়নের রূপরেখা প্রণয়নের ঘোষণা দিয়েছে প্রগতিশীল বিশেষায়িত উন্নয়ন সংস্থা ফুলবাড়ীয়া উন্নয়ন ফোরাম।

মঙ্গলবার (৯ জুলাই) এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ফুলবাড়ীয়া উন্নয়ন ফোরামের চীফ রিসার্চ কো-অর্ডিনেটর ড. জাহাঙ্গীর আলম ও চীফ অর্গানাইজার মেহেদী কাউসার ফরাজী।

বিবৃতিতে জানানো হয়, ময়মনসিংহ জেলার সুপ্রাচীন ভৌগলিক ঐতিহ্য ও অপার সম্ভাবনাময় ফুলবাড়ীয়া উপজেলার গ্রামভিত্তিক উন্নয়নের রূপরেখা প্রণয়ন ও গবেষণা রিপোর্ট প্রকাশের মাধ্যমে জনগণ ও সরকারের মধ্যকার প্রশাসনিক দূরত্ব ঘুচিয়ে সুচিন্তিত, গবেষণাভিত্তিক ও টেকসই উন্নয়নের লক্ষ্যে “ফুলবাড়ীয়া উন্নয়ন ফোরাম” -এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

তারা বলেন, ফুলবাড়ীয়া উপজেলার একঝাঁক উচ্চশিক্ষিত ও মেধাবী তরুণের সমন্বয়ে সকল স্তরের মানুষের অংশীদারিত্বের ভিত্তিতে গণমানুষের প্রকৃত উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের নিমিত্তে নিবিড় গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালিত করবে এই ফোরাম।

এছাড়াও উক্ত কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি গ্রামে প্রয়োজনীয় সংখ্য “রিসার্চ কো-অর্ডিনেটর”, “রিসার্চ ফেলো” ও “স্বেচ্ছাসেবী গবেষক” নিযুক্ত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!