
আজ সকালে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সালাউদ্দিন আইউবি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডা: তামান্না তাসনীম, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজমজলিশের সুরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন এবং মাওলানা শামসুল আলম।