1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

এইচএসসিতে এবার পাসের হারে সবার ওপরে সিলেট, তলানিতে ময়মনসিংহ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সবচেয়ে ভালো ফল করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বোর্ডে এ বছর পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ, যা সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, এবার পাসের হারে তলানিতে অবস্থান করছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। বোর্ডটিতে পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ।

গত বছর এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৭ শতাংশ। সে হিসেবে বোর্ডটিতে এবার পাসের হার প্রায় ১২ শতাংশ বেড়েছে। অন্যদিকে, ময়মনসিংহ বোর্ডে ২০২৩ সালে পাসের হার ছিল ৭০ দশমিক ৪৪ শতাংশ। এ হিসেবে বোর্ডটিতে এবার পাসের হার কমেছে ৭ শতাংশের বেশি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে সবকটি বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

ঘোষিত ফলাফল অনুযায়ী, পাসের হারে এ বছর সবচেয়ে এগিয়ে থাকা সিলেটের পরেই রয়েছে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ। তৃতীয় অবস্থানে আছে রাজশাহী বোর্ড। রাজশাহীতে এবারের পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ।

পাসের হারে এরপর পর্যায়ক্রমে রয়েছে ঢাকা, দিনাজপুর, কুমিল্লা, চট্টগ্রাম ও যশোর। এসব বোর্ডে এবারের পাসের হার যথাক্রমে ৭৯ দশমিক ২১ শতাংশ, ৭৭ দশমিক ৫৬ শতাংশ, ৭১ দশমিক ১৫ শতাংশ, ৭০ দশমিক ৩২ শতাংশ ও ৬৪ দশমিক ২৯ শতাংশ।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সেই হিসেবে এবার পাসের হারও কিছুটা কমেছে। তবে, উল্লেখযোগ্যভাবে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির হার। ১১টি শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ, ২০২৩ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!