1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ঈদের আগে রাস্তা সংস্কারের দাবি ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৮০ বার পঠিত

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ত্রিশাল-ফুলবাড়ীয়া উপজেলা সংযোগ সড়কের ফুলবাড়ীয়া অংশে দীর্ঘদিন ধরে খানাখন্দের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়ে দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। এমন অবস্থায় আসন্ন ঈদুল আজহার আগে সড়কটি সংস্কারের দাবিতে প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছে ‘ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম’ নামের একটি সামাজিক সংগঠন।

সোমবার (২৬ মে) সকাল ১১টার দিকে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে এ আবেদনপত্র জমা দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বিএনপি নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম।

আবেদনপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মীর আজাদ, বিএনপি নেতা আবু বকর ছিদ্দিক, সংগঠনের সাধারণ সম্পাদক কুদরত-ই-কামাল উজ্জ্বল, কোষাধ্যক্ষ সেলিম সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রবিনসহ আরও অনেকে।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, ত্রিশাল-ফুলবাড়ীয়া সংযোগ সড়কটি ফুলবাড়ীয়া উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও মালবাহী যানবাহন চলাচল করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থীও এই সড়ক ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করেন।

দীর্ঘদিন ধরে সড়কটির কোনো ধরনের সংস্কারকাজ না হওয়ায় এতে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তা। বিশেষ করে ফুলবাড়ীয়ার প্রধান বাজার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা সদরের সঙ্গে সংযোগ রাখা এ সড়কে চলাচলকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ফোরামের নেতারা বলেন, ঈদের আগে এই দুরবস্থার কারণে যানজট, দুর্ঘটনা ও ভোগান্তি আরও বাড়বে। তাই জনস্বার্থে এবং ঈদে ঘরমুখো মানুষের স্বস্তি নিশ্চিত করতে অবিলম্বে সড়কটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। তারা বলেন, ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে এই উদ্যোগ গ্রহণ করেছে।

সংগঠনের নেতারা জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে বলেন, ঈদের আগেই যেন অন্তত অস্থায়ীভাবে গর্তগুলো ভরাট করে রাস্তাটি চলাচলের উপযোগী করা হয়। পাশাপাশি দ্রুত স্থায়ী সংস্কার কাজ শুরুরও দাবি জানান তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!