মোঃ আকাশ আহমেদ (স্টাফ রিপোর্টার): ময়মনসিংহে ফুলবাড়িয়া উপজেলার ৫ নং দেওখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন প্রার্থীকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।স্থানীয় ভোটার ও কর্মীদের ভাষ্য, ওনার তুলনা একমাত্রই ইনি আর এর পেছনে কারণ হিসেবে তারা তুলে ধরছেন সততা,যোগ্যতা এবং কর্মীবান্ধব মনোভাবকে।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ,সুখে-দুঃখে পাশে থাকা এবং দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যে আস্থা অর্জন করেছেন। তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণ ভোটারদের মাঝেও তার গ্রহণযোগ্যতা লক্ষ্য করা যাচ্ছে।
সমর্থকদের দাবি,স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ার প্রত্যয় এবং ইউনিয়নের উন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনা থাকায় তিনি অন্যদের তুলনায় এগিয়ে রয়েছেন।কর্মীবান্ধব নেতৃত্ব ও সমন্বয়মূলক দৃষ্টিভঙ্গি তাকে আলাদা অবস্থানে নিয়ে গেছে বলেও মনে করছেন তারা।
এই জনপ্রিয় প্রার্থীর অবস্থান কতটা শক্তিশালী হয়,তা নির্ধারণ করবে ভোটারদের রায়। তবে নির্বাচনী মাঠে তিনি যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এতে কোনো সন্দেহ নেই।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।