স্টাফ রিপোর্টার(হবিগঞ্জ): ১৭ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার রাত ১১টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তসংলগ্ন সাতছড়ি-তেলিয়াপাড়া সড়কের সুরমা চা বাগান এলাকায় সংঘবদ্ধ ডাকাতদল গাছ কেটে রাস্তা অবরোধ করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল—এমন গোপন সংবাদ পায় হবিগঞ্জ ব্যাটালিয়নের ৫৫ বিজিবি।
সংবাদ পেয়ে দ্রুত বিজিবির একটি চৌকস টহলদল পিকআপযোগে ঘটনাস্থলে পৌঁছে যায়। একই সময়ে মাধবপুর থানাধীন হরষপুর-তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর খায়রুল বাশারের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে যোগ দেয়।
বিজিবি ও পুলিশের যৌথ উপস্থিতিতে ডাকাতদল পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।