শাহ্ মোহাম্মদ জাহিদ হাসান: ময়মনসিংহর ফুলবাড়ীয়ায় চলমান ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে আছিম বাজারে এক প্রতিবাদ, বিক্ষোভ মিছিল এবং সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
১১ মার্চ ২০২৫ ইং, মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিলটি আছিম উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে আছিম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশ করেছে।
সমাবেশে বক্তব্য রাখেন, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরুন্নাহার বেগম, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন-অর-রশীদ, লোহাশহর বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুর রহমান, রফিকরাজু ক্যাডেট একাডেমির পরিচালক মোঃ আব্দুল মোত্তালিব (আলম), ওরিয়েন্ট স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি মিনহাজুল আবেদীন নান্নু, জাগ্রত আছিম গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান রিয়াদ এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন (শাহাদাত)।
সভায় টেলিফোনে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রুকনুজ্জামান রোকন। অফিসার ইনচার্জ (ওসি) রকনুজ্জামান তার বক্তব্যে সকলকে সচেতন থাকতে এবং প্রশাসনকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
সভায় আলোচক বৃন্দ ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। সেই সঙ্গে ধর্ষনের বিচার দ্রুত নিষ্পত্তি করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।