স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ) : নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ খায়রুল হাসান জুয়েল বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) থেকে এমডি (শিশু) ডিগ্রি অর্জন করেছেন। তার এই গৌরবময় সাফল্যে স্থানীয় চিকিৎসক সমাজ ও সাধারণ জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
জানা গেছে, ডাঃ খায়রুল হাসান জুয়েল দীর্ঘদিন ধরে শিশুস্বাস্থ্য সেবায় নিবেদিতভাবে কাজ করে আসছেন। তার অর্জিত এই উচ্চতর ডিগ্রি ভবিষ্যতে এ অঞ্চলের চিকিৎসা সেবাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, তিনি প্রতি শুক্রবার হালুয়াঘাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবজাতক, শিশু ও কিশোর রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। ফলে স্থানীয় বাসিন্দারা সহজেই বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাচ্ছেন, যা পূর্বে অনেক ক্ষেত্রে দূরবর্তী শহরে গিয়ে গ্রহণ করতে হতো।
স্থানীয়দের মতে, তার এই উদ্যোগ হালুয়াঘাট এলাকার শিশুস্বাস্থ্য সেবায় একটি ইতিবাচক ও যুগান্তকারী পরিবর্তন বয়ে আনবে।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।