মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচার করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে ভালুকজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুলবাড়ীয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী।
বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্টের পরে যারা আবির্ভূত হয়ে বিএনপিতে ভাঙন ধরানোর চেষ্টা করছে তাদের স্থান পৌর বিএনপিতে হবে না। তারেক রহমানের ৩১ দফা প্রচার করে বিএনপিকে সংগঠিত করার মাধ্যমে আগামী নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করে পৌর এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
ফুলবাড়ীয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মাস্টারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পৌর সভার সাবেক কমিশনার ও বিএনপি নেতা আব্দুল মান্নান সরকার, আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সদস্য এডভোকেট আবুল হাসনাত খান বিপুল, মনিরুজ্জামান সোহাগ, পৌর বিএনপি নেতা খোকা মিয়া, গোলাম মোস্তফা, সেলিম মিয়া, হাজী আব্দুল মালেক, আশরাফুল ইসলাম, মোহাম্মদ তারা মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আবু তাহের সহ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।