ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মনোনয়ন দাখিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি নূরে আলম সিদ্দিকী হাতপাখা প্রতীকে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নির্ধারিত সময়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ তার মনোনয়ন জমা দেন। এ সময় দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিল শেষে তিনি নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৬ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী আমেজ ক্রমেই
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।