ময়মনসিংহ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক আবু মো. মুসা সরকার।
বুধবার তিনি নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আবু মো. মুসা সরকার বলেন, “ময়মনসিংহ সদরবাসীর সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে জাতীয় পার্টির রাজনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই আমি মনোনয়ন প্রত্যাশী।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, দলীয় মনোনয়ন পেলে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে ভালো ফল অর্জন করা সম্ভব হবে।
মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।