
ময়মনসিংহ-৪ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির এবং কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য মাওলানা কামরুল আহসান এমরুল আজ (১৭ ডিসেম্বর) তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার দুপুরে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান এর কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন মহানগর এবং বিভিন্ন সাংগঠনিক থানা শিবিরের সভাপতি শাহীন সরকারসহ দলীয় নেতাকর্মীরা।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।