মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ময়মনসিংহ জেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এডমিনিস্ট্রেটিভ অফিসার এসোসিয়েশন (BUPAO), ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "কুরবানি হোক রবের সন্তুষ্টির জন্য। ঈদ-উল-আযহা আমাদের মাঝে ত্যাগ ও আত্মোৎসর্গের মহান বার্তা নিয়ে আসে। এই উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে।" তিনি সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
উল্লেখ্য, মোঃ মোস্তাফিজুর রহমান একজন বিশিষ্ট সমাজসেবক এবং পেশাজীবী নেতা। তিনি বর্তমানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এডমিনিস্ট্রেটিভ অফিসার এসোসিয়েশনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-১ এবং বাপসা (BAPSA) কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক হিসেবেও যুক্ত রয়েছেন।
ঈদ-উল-আযহার এই আনন্দঘন মুহূর্তে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করেছেন।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।