ময়মনসিংহ প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী অপতৎপরতার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা ছাত্রদল| এ সময় নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের শ্লোগানে উত্তাল হয়ে উঠে নগরীর রাজপথ থেকে অলিগলি|
মঙ্গলবার (২৩ জুন) বিকালে নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে জেলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনাপাড় ও দূর্গাবাড়ী সড়ক প্রদিক্ষণ করে|
এবিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ এবং সাধারন সম্পাদক মো: রাকিব হোসেন| এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন|
এর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল নেতারা|
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার মদদে বাংলাদেশে অপতৎপরতার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে| কিন্তু পলাতক হাসিনার ফ্যাসিবাদী রাজনীতি বাংলাদেশে আর চলবে না| একটি সুস্থ গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র গঠনের জন্য মুক্তচিন্তা, মতপ্রকাশের ¯^াধীনতা, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে| এতে কোন অপশক্তির আস্ফলন সহ্য করা হবে না|
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।