ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অসহায় বৃদ্ধাকে থাকার ঘর নির্মাণের জন্য টিন প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী এলাকায় এক অসহায় বৃদ্ধাকে ২ বান্ডেল টিন প্রদান করেন তিনি।এসময় ঘর নির্মাণের জন্য ৬ হাজার টাকা প্রদান করা হবে বলেও জানান তিনি।
এসময় সহকারী কমিশনার ভূমি শেখ তাকী তাজওয়ার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিয়নের অন্যান্য এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।