মুরাদ হাসান(ময়মনসিংহ): ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের রাজাবাড়ীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজাবাড়ী বাজারে ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দ অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করে। এর আগে কাটবওলা বাজার থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে রাজাবাড়ী বাজারে এসে সমাবেশ স্থলে যোগদান করে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরিফ। বক্তব্যে তিনি বলেন, শেখ মুজিব এদেশে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন। তার মেয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। শরিফ বলেন, দলের মাঝে যারা জুলুম অত্যাচার নির্যাতন করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এ সময় তিনি আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে মাঠে কাজ করার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে দাওগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম এ লতিফ মাস্টার বলেন, বিগত দিনে হাসিনার আমলে বহু নির্যাতন নিপিড়ন সহ্য করে এই পর্যন্ত এসেছেন বিএনপির কর্মীরা। তাই তাদের কোন অপশক্তির মাধ্যমে দমিয়ে রাখা যাবে না।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাশেমপুর ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা, শহিদুল ইসলাম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল মালেক শাহীন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোখলেছুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা নাছির উদ্দীন মেম্বার, ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জোবায়ের হোসেন নাসিম ও সাধারণ সম্পাদক আল আমিন হোসাইন সহ দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।