ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক আকার ধারণ করছে। শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে বাউন্ডারি রোড, নতুন বাজার, আকুয়া, কলেজ রোড ও নাহার রোড এলাকাগুলো এখন ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে।
এমএমসি (ময়মনসিংহ মেডিকেল কলেজ) হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগীর চাপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন ডেঙ্গু ওয়ার্ডে। রোগীর চাপ সামাল দিতে ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু রোগীদের জন্য ডেডিকেটেড ওয়ার্ড চালু করেছে।
বর্তমানে ওই ওয়ার্ডে ৪৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই নগরীর নতুন বাজার এলাকা থেকে ভর্তি হয়েছেন।
চিকিৎসকদের মতে, আক্রান্ত রোগীরা মূলত জ্বর, শরীর ব্যথা, বমি, পাতলা পায়খানা, ও দুর্বলতা নিয়ে হাসপাতালে আসছেন।
স্বাস্থ্য বিভাগ বলছে, নাগরিকদের সচেতন থাকা ও বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণই ডেঙ্গু প্রতিরোধের একমাত্র উপায়।
সবাইকে অনুরোধ করা হচ্ছে — মশার কামড় থেকে সতর্ক থাকুন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখুন এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।