স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় সংঘটিত এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জেলা পুলিশের তাৎক্ষণিক ও তৎপর অভিযানে হত্যাকাণ্ডে জড়িত তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, সংঘবদ্ধভাবে মব সৃষ্টি করে এক ফ্যাক্টরি শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
জেলা পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।