মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধি: “কবিতা আড্ডায় মেতে উঠি এক সাথে” স্লোগানে ময়মনসিংহের ভালুকায় ভালুকা সাহিত্য সংসদের আয়োজনে কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকালে উপজেলার ভান্ডাব এলাকায় অবস্থিত ওয়াটার হাউজে ওই কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কবি ও সাহিত্যিক সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কবি আলহাজ্ব লায়ন এম. এ রশিদ।
এসময় ময়মনসিংহের ভালুকা সহ আশপাশের বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক ও গণমাধ্যমের ব্যক্তিবর্গ কবিতা পাঠ ও মুক্ত আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রভাষক আ.ফ.ম. আফজাল হাসান, কবি বিনয় দেবনাথ, কবি আবুল বাশার শেখ, গণমাধ্যমকর্মী মোখলেছুর রহমান মনির, কামরুল এহসান চন্দন, আসাদুজ্জামান সুমন প্রমুখ।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।