মোঃ আকাশ আহমেদ (ভালুকা প্রতিনিধি): ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের ব্যক্তিগত উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ভালুকা কেন্দ্রীয় হরিসভা মন্দিরে উপহারসামগ্রী গুলো বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহবায়ক আবু তাহের ফকির, জহির রায়হান, শ্রী স্বপন বনিক, পৌর বিএনপির সদস্য আমান উল্লাহ তাজুন, আমিনুল ইসলাম পাপ্পু, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী বিল্লাল হোসেন শেখ, ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান প্রমুখ। এছাড়াও এসময় ২নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।