মোঃ আকাশ আহমেদ, ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি: ৫ দফা দাবি বাস্তবায়নে ভালুকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস, ভালুকা উপজেলা শাখা।
শুক্রবার বিকেলে ভালুকা বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহা-সড়ক সহ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্মৃতিসৗধের সামনে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ খেলাফত মজলিস ভালুকা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ও ভালুকা আসনের এমপি পদপ্রার্থী
হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ খান, আলহাজ্ব শায়েখ নজরুল ইসলাম, মুফতি ওয়াহিদুজ্জামান তানভীর কাসেমি, মাওলানা জাকারিয়া মাহমুদ পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, আওয়ামী লীগের দোসর ভারতের আধিপত্যবাদী ভারতের এদেশীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করণ, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।
দাবিগুলো দ্রুত সময়ে বাস্তবায়ন করা না হলে উপস্থিত নেতাকর্মীরা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জানান।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।