ফুলবাড়িয়া (ময়মনসিংহ): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জনগণের মাঝে বার্তা পৌঁছে দিতে ফুলবাড়িয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫ইং) সন্ধ্যায় পৌর এলাকার ছোবের দোকান মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি ও ফুলবাড়িয়া উপজেলা মহিলা দলের সভাপতি ফাহসিনা হক লীরা।
এ সময় উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন সময়ের দাবি। তাঁরা প্রত্যেক নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে এই দফাগুলো জনগণের মাঝে প্রচারের আহ্বান জানান।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।