ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়।বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিত সভা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, উপজেলার বাবুগঞ্জ বাজার উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর হয় এই প্রথম এডহক কমিটির এমন বড় প্রোগ্রাম হলো।বিগত দিনে এডহক কমিটি মিটিং ঘরোয়া ভাবে হয়েছে।এলাকাবাসী অভিভাবক শিক্ষার্থীরা কেউ যানতো না।
শনিবার (১৭ মে)সকাল ১১ টায় এই পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা।এসময় উপস্থিত ছিলেন নবাগত এডহক কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম হিরা চৌধুরী।
প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম,উপজেলা বিএনপির সদস্য শামসুর রহমান সুমন,রাঙ্গামাটিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক শহিদ সরকার,মির্জা আবু সাইদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন,বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় টিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।শিক্ষার্থীদের লেখাপড়া খেয়াল রাখতে হবে।বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়টি যেন দেশের সেরা প্রতিষ্ঠান হয়।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।