ময়মনসিংহের ফুলবাড়ীয়া–আছিম সড়কের কৈয়ারচালা অন্বেষণ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় তেল পরিবহনের একটি ট্যাংকলড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।
শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘন কুয়াশা, অপরিচিত সড়ক ও ভাঙা রাস্তার কারণে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় ট্যাংকলড়িটি। এক পর্যায়ে সেটি রাস্তার পাশের একটি পুকুরে উল্টে পড়ে।
এ ঘটনায় ট্যাংকলড়ির চালকসহ মোট তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ওই এলাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।