ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ফুলবাড়ীয়া প্রেসক্লাব’র নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ মত বিনিময় করেন।
বুধবার (২৯ এপ্রিল) বিকাল সোয়া ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ।
সাংবাদিকদের পক্ষে কথা বলেন ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সহসভাপতি-১ সাংবাদিক আবুল কালাম, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম, সম্মানিত সদস্য সাংবাদিক রফিক আহমেদ মিঠু, মো. নুরুল ইসলাম খান, সদস্য সাংবাদিক রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম মানিক, আশরাফ উজ্জামান খান জামাল প্রমুখ। এর আগে সাংবাদিকরা তাদের পরিচয় পর্বে অংশ নেন।
পরিচয় পর্ব শেষে দেশের বিখ্যাত অর্কিড ফুল দিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহগকে শুভেচ্ছা জানান সাংবাদিকবৃন্দ।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।